News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতিদের স্বার্থরক্ষায় বিরোধীদের আন্দোলন অর্থহীন: বিজেপি জনজাতি মোর্চা
Image

জনজাতিদের স্বার্থরক্ষায় বিরোধীদের আন্দোলন অর্থহীন: বিজেপি জনজাতি মোর্চা

আগরতলা, ৮ জানুয়ারি : সিপিআইএম এবং কংগ্রেস জনজাতিদের চিন্তা কখনোই করেনি। জনজাতিদের স্বার্থরক্ষার দাবি তুলে সিপিআইএম এবং কংগ্রেস প্রায়শই বিজেপি সরকারের সমালোচনা করে। বিরোধীদের এই আন্দোলন অর্থহীন। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয় সাংবাদিক সম্মেলনে এমন তাই বললেন জনজাতি মোর্চার সভাপতি তথা এমডিসি বিদ্যুৎ দেববর্মা।

ত্রিপুরা প্রদেশ বিজেপি  জনজাতি মোর্চার  উদ্যোগে দলীয় কার্যালয়ে আজ সাংবাদিক সম্মেলনে  বর্তমান সরকারের আমলে জনজাতি কল্যাণের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভুয়সি প্রশংসা করা হয়।  বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকা এবং জনজাতি অংশের মানুষের কল্যাণে নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার আগে এই রাজ্যে জনজাতিদের কল্যাণে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন জনজাতি মোর্চার সভাপতি। তিনি আরো বলেন, ২০১৮ সালের পর থেকে জনজাতিদের ব্যাপক উন্নয়ন সংঘটিত হয়েছে রাজ্যে। উপজাতি কল্যাণ দপ্তরের স্টাইপেন্ড বৃদ্ধি, ব্রু সেটেলমেন্ট সহ একাধিক উন্নয়ন সংঘটিত করেছে বিজেপি সরকার।

আগামী ১১ জানুয়ারি গণমুক্তি পরিষদ রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে রাজভবন অভিযানের যে ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতে জনজাতি মোর্চার তরফ থেকে এই সাংবাদিক সম্মেলন করে উপজাতি কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ জনসমক্ষে তুলে ধরা হয়।  এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি জনজাতি মোর্চার নেতৃবৃন্দ বলেন এডিসি ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত করার জন্য রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক। যত দ্রুত সম্ভব ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত করা হবে। রিয়াং শরণার্থীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও সংশোধন করার বিষয় নিয়ে জটিলতা দেখা দেওয়ায়  ভিলেজে কমিটি নির্বাচন ঘোষণা করতে সমস্যা হচ্ছে বলে তারা দাবি করেন।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top