News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
Image

শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আগরতলা, ৮ জানুয়ারি : আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ইন-কাউন্সিলর তথা সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের ডুকলি এলাকার বাসিন্দা উদয় ভাস্কর এর বিরুদ্ধে জোর জবরদস্তি বাড়ি দখল করে অবৈধ কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে।

জানা গেছে, মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ইন-কাউন্সিলর ওই বাড়িটি জোর পূর্বক দখল করে নেয় এবং সেখানে মক্ষী-রানীর আসর চালাচ্ছে। এমনটাই অভিযোগ করেন বাড়ির মালিক সুমিত্রা সরকার। ঘটনা রাজধানীর ডুকলি লোটাস ক্লাব সংলগ্ন এলাকায়।

সুমিত্রা সরকার জানিয়েছেন, বাড়িটি জবর দখল করে এক মহিলাকে ভাড়া দিয়ে রাতের বেলা পুরুষ, মহিলার আসর বসাচ্ছেন আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী। অভিযুক্ত কাউন্সিলরকে সহযোগিতা করছেন কানু বণিক নামে এক রাষ্ট্রবাদী নেতা।

বাড়ির মালিক আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের দ্বারস্থ হয়ে জানিয়েছেন, উদয় ভাস্করের সাথে ওই এলাকার প্রাক্তন বুথ সভাপতি তথা বিজেপির নেতা কানু বনিক ও জড়িত আছে। প্রায় রোজই ওই বাড়িতে তারা একাধিক মহিলা এবং একাধিক পুরুষ একসাথে ওই বাড়িতে রাতে আনন্দ ফুর্তি করে বলে বাড়ির মালিকের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ। তাই আজ বাধ্য হয়ে উনি সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন এবং এই বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top