News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি কাজে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকার পাথর প্রকাশ্য দিবালোকে চুরি
Image

সরকারি কাজে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকার পাথর প্রকাশ্য দিবালোকে চুরি

আগরতলা, ৬ জানুয়ারি : দিনের বেলায় প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকার পাথর চুরি হওয়ার ফলে গোটা কৈলাসহর শহরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। শহরের একাংশ যুবকরা ক্ষিপ্ত হয়ে থানায় লিখিত মামলাও করেছে।

উল্লেখ্য, কৈলাসহর শহর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মানের জন্য ২০১৭ সালের ২৬ জানুয়ারি রাজ্য সরকারের তৎকালীন মন্ত্রী তপন চক্রবর্তী শিলান্যাস করেছিলেন। এই কাজের জন্য প্রায় সতেরো কোটি টাকা বরাদ্দ ছিলো। শিলান্যাসের পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরুর পূর্বে সীমান্তের পাশে তথা শহরের আর.কে.আই স্কুলের মাঠে প্রায় এক কোটি টাকার পাথর রেখেছিল। সেইসময় বাংলাদেশের পুলিশ এই কাজে আপত্তি জানানোয় ইন্ট্রিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মানের কাজ প্রায় আট বছর ধরে বন্ধ রয়েছে। কাজ বন্ধ থাকলেও ঠিকাদার পাথর গুলো সেখান থেকে নিয়ে যায় নি। সেই পাথরগুলো আজ, অর্থাৎ ৬ জানুয়ারি দুপুরে গাড়িতে তোলে চুরি করে নিয়ে যাচ্ছিলো একদল চোর। এই খবর শোনা মাত্রই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইটি গাড়ি সহ দুই চালককে আটক করে।

এই বিষয় নিয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানিয়েছেন, কৈলাসহর শহরের আর.কে.আই স্কুল মাঠ থেকে পাথর চুরি করে নিয়ে যাবার সময় পুলিশ একটি ড্রজার গাড়ি এবং একটি ট্রিপার গাড়ি সহ চালকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, বিকেলে শহরের কিছু যুবক পাথর চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করায় পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি সুকান্ত সেন চৌধুরী।

শহরের কিছু যুবক কৈলাসহর থানায় অভিযোগ জমা দেবার পর সংবাদ প্রতিনিধিদের জানায়, এভাবে সরকারি পাথর গুলো প্রকাশ্য দিনের বেলায় চুরি করে নিয়ে যাওয়ায় শহরের বদনাম করা হচ্ছে। এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি প্রদান করতে হবে।

Releated Posts

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top