News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচজন ভারতীয় টাউটকে আটক করতে সক্ষম জিআরপি
Image

পাঁচজন ভারতীয় টাউটকে আটক করতে সক্ষম জিআরপি

আগরতলা, ৬ জানুয়ারি : গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে হরিহরদোলা এলাকা থেকে পাঁচজন ভারতীয় টাউটকে আটক করতে সক্ষম হয়েছে জিআরপি। তাদের দীর্ঘদিন ধরে আটক করার চেষ্টা চলছিল। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন জিআরপি থানার ওসি তাপস দাস।

ওসি তাপস দাস বলেন, বাংলাদেশীদের রাজ্যে প্রবেশে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত পাঁচজনকে দীর্ঘদিন ধরে পুলিশ আটক করার চেষ্টা করছিল। গতকাল রাতে গোপন সূত্রের খবরে বিএসএফের সহায়তায় তাদেরকে সেই এলাকা থেকে আটক করে। তারা বাংলাদেশীদের রাজ্যে প্রবেশে সহায়তা করা এবং আগরতলার রেলস্টেশনের মাধ্যমে অন্যান্য রাজ্যে যাওয়ার সহায়তা করেন।

এদিন তিনি আরও জানিয়েছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রিমান্ড চেয়ে আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃতরা হলেন, উত্তর কৈয়াঢেপা এলাকার বাসিন্দা জয়ন্ত দাস (৩০), উত্তর কৈয়াঢেপা এলাকার বাসিন্দা সমীর দাস (৩৮), পুরাতল রাজনগরের বাসিন্দা জাকির হোসাইন (৩৫), পুরাতল রাজনগরের বাসিন্দা মবিন মিয়া (৩৪), উত্তর কৈয়াঢেপা এলাকার বাসিন্দা
গৌর চাঁদ দেবনাথ।

Releated Posts

বিরোধীদের রুখতে তিপরা মথাকে সমর্থন করবে বিজেপি: রতন

আগরতলা, ২১ সেপ্টেম্ব যে সমস্ত এলাকায় সিপিআই(এম) বা কংগ্রেসের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেখানে তিপরা মথাকে সমর্থন করবে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

বিশ্বকর্মা পূজার রাতে গাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তেজনা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার আনন্দের মাঝেই গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উদয়পুর মহকুমার…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top