News Flash

Image

আরও এক মানব পাচারকারীকে জালে তুলল পুলিশ 

আগরতলা, ৫ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থেকে এক মানব পাচারকারী আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। কাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কারণে বেশ কিছু মাস ধরে ভারতে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা দিয়েও এই অনুপ্রবেশকারীরা ভারতে ঠাঁই নেওয়ার চেষ্টা করছে। এই অবৈধভাবে প্রবেশকারীদের ঠেকাতে পুলিশি অভিযানও অব্যাহত রয়েছে। কিছুদিন পর পরই রাজ্যের মানব পাচারকারী সহ বাংলাদেশী নাগরিকদের পুলিশের হাতে আটক হওয়ার খবর পাওয়া যাচ্ছে। 

জিআরপি থানার ওসি জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে ডিসেম্বর পর্যন্ত এই ধরনের ২৫ টি অভিযানে সফল হয়েছে জিআরপি থানা। ওই অভিযানে ২৮ জন মানব পাচারকারী সহ ৮৭ জন বাংলাদেশী নাগরিক ও ১০ জন রোহিঙ্গাকেও গ্রেফতার করা হয়েছে। 

গোপন খবরের ভিত্তিতে ফের একবার মানব পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গোয়েন্দা বাহিনী এবং বিএসএফের দীর্ঘ প্রচেষ্টায় ওই পাচারকারীকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত মানব পাচারকারীর নাম রাজীব দাস (৩৩)। তাকে বিলোনিয়া মহকুমা পাইকলা বাজার থেকে আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ।

Releated Posts

সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট স্টাইলে গড়ে তোলার পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top