News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সেবাও সহায়তা পরিষদ এর দশম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির
Image

সেবাও সহায়তা পরিষদ এর দশম বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবির

আগরতলা, ৫ জানুয়ারি : সেবাও সহায়তা পরিষদ এর দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ক্রীড়া মন্ত্রী, প্রাণী বিকাশ মন্ত্রী, মেয়র দীপক সহ অন্যানরা।

প্রসঙ্গত, রবিবার সেবা ও সহায়তা পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায়, তপশিলি জাতি উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় বলেন, রক্তদান যারা করছেন, তাঁরা প্রতিনিয়ত করেই আসছেন। তবে সকলেই বছরে একবার হলেও রক্তদান করা উচিত।

তিনি আরো বলেন, আমাদের রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী কমিটি তথা ক্লাব যদি বছরে একবার হলেও রক্তদান শিবিরের আয়োজন করেন তবে এ রাজ্যে হয়তো কখনো রক্তসংকট দেখা দেবে না। তাই সকলেরই এই কর্মসূচি বিভিন্ন সময়ে পালন করা উচিত। এতে যারা প্রতিনিয়ত শিবিরের আয়োজন করছেন তাদের উপর থেকেও অনেকটা চাপ কম হবে।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top