News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ষাটোর্ধ বৃদ্ধের দায়ের আঘাতে মারাত্মকভাবে জখম প্রতিবেশী
Image

ষাটোর্ধ বৃদ্ধের দায়ের আঘাতে মারাত্মকভাবে জখম প্রতিবেশী

আগরতলা, ২ জানুয়ারি: ষাটোর্ধ বৃদ্ধের দায়ের আঘাতে গুরুতর আহত হয়েছে এক ব্যক্তি। ওই ঘটনায় সাব্রুম থানার জলেফা রামজি পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, ওই বৃদ্ধকে গ্রামের লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাব্রুম থানার জলেফা রামজি পাড়ার বাসিন্দা মোহিনী নাথ (৬৫) তার প্রতিবেশি সুনীল নাথের উপর দা নিয়ে আক্রমন করে। এমনই অভিযোগ করেন সুনীল নাথের ছেলে মিঠুন নাথ। পরর্বতী সময়ে রক্তাক্ত সুনীল নাথকে পরিবারের সদস্যরা সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। কিন্তু তার আশঙ্কাজনক অবস্থা দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জিবি হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে, মোহিনী নাথকে গ্রামের লোকজন আটক করে সাব্রুম থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Releated Posts

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top