News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জওহরলাল নেহেরু বালিকা নিবাসে মশারী ও কম্বল বিতরণে বিদ্যুৎ মন্ত্রী
Image

জওহরলাল নেহেরু বালিকা নিবাসে মশারী ও কম্বল বিতরণে বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২ জানুয়ারি : আজ নতুননগর কাঠালতলী এলাকাস্থিত জওহরলাল নেহেরু বালিকা নিবাসে মশারী ও কম্বল বিতরণ ও ছাত্রীনিবাস পরিদর্শন করেন মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত।

মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের কর্মী ও টিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের তরফে বৃহস্পতিবার নতুননগর কাঠালতলী এলাকাস্থিত জওহরলাল নেহেরু বালিকা নিবাসের ৫২ জন ছাত্রীদের মশারী ও কম্বল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত সহ অন্যান্যরা।

মন্ত্রী রতন লাল নাথ বলেন, এই নিবাসের মেয়েরা সঙ্গীতের প্রতি আগ্রহী তাই তাদের একটি হারমোনিয়ামের ব্যবস্থা করে দেওয়া হবে। এর পাশাপাশি তিনি ছাত্রীদেরকে পড়াশুনার প্রতিও উৎসাহিত হওয়ার কথা বলেন।

এদিকে, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত ছাত্রীদের প্রতিশ্রুতি দেন, এই বালিকা নিবাসের যে ছাত্রী দ্বাদশ শ্রেণীর পাশ পর ডাক্তারী পড়ার সুযোগ পাবে তাকে ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা করবেন।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top