News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী টিংকু রায়ের ৫০তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির
Image

মন্ত্রী টিংকু রায়ের ৫০তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির

আগরতলা, ১ জানুয়ারি: ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের ৫০তম জন্মদিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। চন্ডিপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে কৈলাসহর প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছে ওই শিবির।

এদিন মন্ত্রীর সহধর্মিনী শঙ্করি দেবরায়ের রক্তদানের মাধ্যমে শিবিরের সূচনা করেন। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিমল কর, জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ। সকালে মন্ত্রী চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন এবং কীর্তনতলি ছিন্নমস্তা কালী বাড়িতে মহাযজ্ঞ আয়োজন করেন। মহাযজ্ঞ শেষে দুই হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। 

এছাড়াও মন্ত্রী বিভিন্ন মন্দিরে প্রসাদ বিতরণ এবং দুঃস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি অনুপম পাল এবং প্রেস ক্লাবের পক্ষে ক্লাব সম্পাদক সুকান্ত চক্রবর্তী জন্মদিনে রক্তদানের মত মহতি উদ্যোগের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা স্মারক  তুলে দেন।

_

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top