আগরতলা, ১ জানুয়ারি: ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের ৫০তম জন্মদিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। চন্ডিপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে কৈলাসহর প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছে ওই শিবির।
এদিন মন্ত্রীর সহধর্মিনী শঙ্করি দেবরায়ের রক্তদানের মাধ্যমে শিবিরের সূচনা করেন। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিমল কর, জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ। সকালে মন্ত্রী চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন এবং কীর্তনতলি ছিন্নমস্তা কালী বাড়িতে মহাযজ্ঞ আয়োজন করেন। মহাযজ্ঞ শেষে দুই হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এছাড়াও মন্ত্রী বিভিন্ন মন্দিরে প্রসাদ বিতরণ এবং দুঃস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি অনুপম পাল এবং প্রেস ক্লাবের পক্ষে ক্লাব সম্পাদক সুকান্ত চক্রবর্তী জন্মদিনে রক্তদানের মত মহতি উদ্যোগের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
_



















