নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): দিল্লিতে রেলের পাবলিক রিজার্ভেশন সিস্টেম (পিআরএস)–এর সমস্ত পরিষেবা বৃহস্পতিবার–শুক্রবার রাতে দেড় ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার উত্তর রেলের মুখপাত্র বলেন, পিআরএস সাইটটি ২-৩ জানুয়ারি রাত ১১.৪৫ থেকে ১.১৫ পর্যন্ত দেড় ঘন্টার জন্য বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে পিআরএস কাউন্টারে দিল্লি সাইটে পিএনআর অনুসন্ধান, টিকিট সংরক্ষণ–সহ অন্যান্য পরিষেবাগুলি পাওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।



















