News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামীকাল থেকে শুরু বইমেলা, প্রস্তুতি তুঙ্গে
Image

আগামীকাল থেকে শুরু বইমেলা, প্রস্তুতি তুঙ্গে

আগরতলা, ১ জানুয়ারি: বিশ্ব শান্তির থিমকে সামনে রেখে আগামীকাল থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪৩ তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে।

প্রসঙ্গত, আগামীকাল থেকে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে ৪৩তম আগরতলা বইমেলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আগামীকাল বিকাল পাঁচটায় বইমেলার উদ্বোধন করবেন। ১৩ দিনব্যাপী আগরতলা বইমেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বইমেলা চলবে দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত।

পাশাপাশি, ছুটির দিনগুলিতে বইমেলা শুরু হবে দুপুর ২টায়। মেলা চলবে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত। বই মেলাকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে চলছে। চলছে শেষ তুলির টান। তাছাড়া, বইমেলায় বই প্রেমীদের যাতায়াতের জন্য আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top