News Flash

  • Home
  • খেলা
  • আমার দেখা সেরা বোলার বুমরাহ : লিম্যান 
Image

আমার দেখা সেরা বোলার বুমরাহ : লিম্যান 

মেলবোর্ন, ১ জানুয়ারি (হি.স.) : গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরামের মতো মহান বোলারদের খেলা সরাসরি দেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ড্যারেন লিম্যান। কিন্তু তাঁর মনে হয়েছে জাসপ্রিত বুমরাহর মতো কাউকে দেখেননি তিনি। লিম্যানের মতে, ভারতের নেতৃত্ব পেলে বুমরাহ আরও ভালো করবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে বলা যায় ভারতকে একাই টানছেন বুমরাহ। দল ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও সিরিজ জুড়ে উজ্জ্বল তিনিই। প্রথম ৪ টেস্টে ১২.৮৩ গড়ে নিয়েছেন ৩০ উইকেট। তাঁর কাছাকাছি কেউ নেই। সমান ম্যাচ খেলে অধিনায়ক প্যাট কামিন্সের ২০ উইকেট।

২০১৩-১৪ অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে দুর্দান্ত পারফরম্যান্স করেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ান পেসার নেন সিরিজের সর্বোচ্চ ৩৬ উইকেট। এরপর থেকে এক সিরিজে এমন প্রভাব বিস্তার কোনও বোলারকে করতে দেখেননি লিম্যান।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top