News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেয়ের মৃত্যুর জেরে তার শ্বশুরের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ

মেয়ের মৃত্যুর জেরে তার শ্বশুরের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ

আগরতলা, ১ জানুয়ারি : বছরের শেষদিনে রাজধানীর বুকে দুষ্কৃতীদের হামলার জেরে গুরুতর আহত ৫০ ঊর্ধ্ব নন্দলাল সরকার। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, নন্দলাল সরকারের ছেলের সাথে রাধাচরণ দাসের মেয়ের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর কোনও কারণে মৃত্যু হয় তরুণী বধূর। সেই ঘটনার জেরেই এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করছে আহতের পরিবার। তাঁকে দা দিয়ে কুপিয়ে মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ রাধাচরণ দাসের বিরুদ্ধে।

স্থানীয়দের থেকে জানা গেছে, ওই ব্যক্তি তাদের দেখে থেমে গিয়ে একটু জল চান। তারপর সেখানে উপস্থিত স্থানীয়দের জানান তাঁকে কয়জন ব্যক্তি কুপিয়ে তারপর বিষ পান করিয়ে দিয়েছে। একথা শুনে উপস্থিত ব্যক্তিগণ তড়িঘড়ি তেঁতুল ও জল এনে খাওয়ালে ওই ব্যক্তি বমি করে দেয়। এতে হয়তো অনেকটা বিষ বেরিয়ে যায়। তারপর ব্যক্তিটি ঘ্যান হারায়।

স্থানীয়রা আরো জানিয়েছেন, ওই ব্যক্তি বলেছিল বটতলা থেকে তিন ব্যক্তি তাঁকে তুলে নিয়ে গিয়ে কুপিয়েছে। কিন্তু কোথায় নিয়ে গেছে তা জানা যায় নি। এরপর সে আক্রমণকারীর নাম রাধা চরণ দাস বলেই অজ্ঞান হয়ে যায়। তাঁকে এই ঘটনার ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করা সম্ভব হয় নি।

এদিকে ব্যক্তিটি অজ্ঞান হবার পর স্থানীয়রা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে ফোন করে। দমকল বাহিনী ঐ অজ্ঞাত ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top