News Flash

Image

শ্রীভূমির কুশিয়ারা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে শুরু কমলা রফতানি

শ্রীভূমি (অসম), ৩১ ডিসেম্বর (হি.স.) : নিৰ্মম হিন্দু নিৰ্যাতন-নিপীড়ন ও ব্যাপক ভারত বিরোধী অবস্থান সত্ত্বে শ্রীভূমির বুকচিরে প্রবাহিত কুশিয়ারা নদী-সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে কমলা রফতানি শুরু হয়েছে। বাংলাদেশে কমলা রফতানি হচ্ছে শ্রীভূমি শহরে অবস্থিত টাউন কালীবাড়ি লাগোয়া বিসর্জনঘাট দিয়ে।

ভারতের মানুষ ১০ টাকা দরে একটি কমলা কিনে খান। অথচ মাত্ৰ পাঁচ টাকা মূল্যে বাংলাদেশে পাঠানো হচ্ছে উচ্চমানের কমলা। এ নিয়ে কিছুটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে শ্রীভূমির হিন্দু সংগঠনের মধ্যে।

কিছুদিন আগে উত্তর করিমগঞ্জ (শ্ৰীভূমি)-এর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এই কালীবাড়ি বিসর্জনঘাটে কুশিয়ারা নদীর তীরে বাংলাদেশি পণ্য পুড়িয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। এর পর শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আমদানি-রফতানি সংস্থা বাংলাদেশে সব ধরনের পণ্য রফতানি বন্ধ রেখেছিল। এর পর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কের নতুন আগ্রহের বরাত দিয়ে এবার কমলা রফতানি শুরু হয়েছে।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top