News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছেন সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী, ফিরছে ৬টি ট্রলার
Image

বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছেন সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী, ফিরছে ৬টি ট্রলার

কাকদ্বীপ, ৩১ ডিসেম্বর(হি.স.): দীর্ঘ তিন মাস পর মুক্তি পেতে চলেছেন বাংলাদেশের জেলে আটক সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী। একইসঙ্গে ফেরত আসছে তাঁদের ব্যবহৃত ৬টি ট্রলারও। বাংলাদেশ সরকার সম্প্রতি তাঁদের মুক্তির সিদ্ধান্ত ঘোষণা করেছে।

গত তিন মাস আগে বাংলাদেশের জলসীমা লঙ্ঘনের অভিযোগে সুন্দরবনের এই মৎস্যজীবীদের গ্রেফতার করেছিল বাংলাদেশের প্রশাসন। এরপর থেকেই দুশ্চিন্তায় ছিলেন মৎস্যজীবীদের পরিবার। তাঁদের মুক্তি নিয়ে একদিকে আইনি জটিলতা, অন্যদিকে প্রশাসনিক অশান্তি সৃষ্টি হওয়ায় বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে ছিল।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার ঘোষণা করেন। তাঁর এই পদক্ষেপের পরই বাংলাদেশের প্রশাসন সুন্দরবনের মৎস্যজীবীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। নবান্ন থেকে রাজ্যের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব এই মৎস্যজীবীদের মুক্তি নিশ্চিত করতে। অবশেষে সেই উদ্যোগ সফল হলো।

এই খবরের পর মঙ্গলবার মৎস্যজীবীদের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের ঢল নেমেছে। কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টু রাম পাখিরা বলেন, “এই সিদ্ধান্তে আমরা সবাই অত্যন্ত খুশি। দীর্ঘদিন ধরে পরিবারগুলো যে মানসিক চাপের মধ্যে ছিল, তা থেকে মুক্তি পেতে চলেছে।”

মৎস্যজীবীদের পরিবারগুলিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁরা জানিয়েছেন, “তিন মাস ধরে আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে আমাদের প্রার্থনা পূর্ণ হলো।”

Releated Posts

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top