News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ পরিষেবা বেসরকারিকরনের প্রতিবাদে বিক্ষোভ সিআইটিইউ-র
Image

বিদ্যুৎ পরিষেবা বেসরকারিকরনের প্রতিবাদে বিক্ষোভ সিআইটিইউ-র

আগরতলা, ৩১ ডিসেম্বর : চণ্ডীগড় ও উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্নস্থানে বিদ্যুৎপরিষেবা বেসরকারিকরনের প্রতিবাদে মঙ্গলবার রাজধানী আগরতলায় এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সিআইটিইউ।

এদিনের এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, চন্ডিগড়ের বিদ্যুৎ সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ায় সেখানকার ইঞ্জিনিয়ার কর্মচারীরা প্রতিবাদে নেমেছেন। তাদের বিরুদ্ধে চরম দমনপীড়ন শুরু করেছে বিজেপি সরকার। সেখানে এখনো ধর্মঘট অব্যাহত রয়েছে। উত্তরপ্রদেশেও একইভাবে বিদ্যুৎ সংস্থাগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পয়লা জানুয়ারি ২০২৫ থেকে চন্ডিগড়ে বিদ্যুৎ পরিষেবা বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে গোটা দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

একইসঙ্গে ত্রিপুরা এমপ্লয়িস কোর্ডিনেশন কমিটি, ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন এবং সিআইটিইউ এর যৌথ উদ্যোগে মঙ্গলবার রাজধানীর আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিনের এই প্রতিবাদ কর্মসূচি থেকে বিদ্যুতের বেসরকারীকরণ বন্ধের দাবি জানানো হয়।

Releated Posts

জুম ক্ষেতে বজ্রপাতে আহত ৯ জুমিয়া কৃষক, গুরুতর ৪ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে…

ByByReshmi Debnath Jun 26, 2026

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top