News Flash

  • Home
  • Uncategorized
  • কলমচৌড়ায় যুবতীকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্য
Image

কলমচৌড়ায় যুবতীকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্য

rape cartonনিজস্ব প্রতিনিধি, বক্সনগর/আগরতলা, ৭ নভেম্বর৷৷ ধর্ষণের পর যুবতীকে হত্যা৷ পচাগলা মৃতদেহ উদ্ধার৷ ঘটনা কলমচৌড়া থানার অধীন পুটিয়া এলাকায়৷ যদিও মৃতার পরিচয় খবর লেখা পর্যন্ত জানতে পারেনি পুলিশ৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, পুটিয়ার কচুছড়া এলাকায় কাজ করতে যায় হুমায়ুন নামে এক যুবক৷ সেখানে গিয়ে সে পচা দুর্গন্ধ পায়৷ এদিক ওদিক খোঁজ নিয়ে দেখতে পায় এক যুবতীর বিবস্ত্র পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই সে আশেপাশের লোকজনকে জানায়৷ খবর দেওয়া হয় কলমচৌড়া থানায়৷ এস ডি পি ও বাবুল দাস সহ কলমচৌড়া থানার ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন৷ রাত আটটা নাগাদ মৃতদেহটি বক্সনগর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়৷ এই ব্যপারে পুলিশ একটি মামলা নিয়েছে৷ তবে খবর লেখা পর্যন্ত মৃতদেহ সনাক্ত হয়নি৷ পুলিশ জানিয়েছে কমপক্ষে দশ দিন আগে যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে৷ পুলিশ খোঁজ নিচ্ছে বিভিন্ন থানা থেকে, কোন যুবতী নিখোঁজ হয়েছে কিনা৷
এদিকে, হাপানিয়ার দুর্গাপুর এলাকায় সোমবার দুপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ নিহতের নাম মিঠু দাস৷ সে পেশায় দিনমজুর৷ অভিযোগ মিঠু দাসের স্ত্রী নাকি তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে৷ মিঠুর স্ত্রী পরকীয়া সম্পর্কে লিপ্ত বলে খবর৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top