News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২২ দফা দাবিতে গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশনের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Image

২২ দফা দাবিতে গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশনের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আগরতলা, ৩১ ডিসেম্বর: অর্থনৈতিক ও অধিকারগত দাবি সহ মোট ২২ দফা দাবিতে আজ গভর্নমেন্ট পেনশনার্স এসোসিয়েশনের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশন দাবিগুলি হল,
সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০১৬ সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি দেওয়া, কেন্দ্রীয় সরকারের ন্যায় ন্যূনতম পেনশন মাসিক ৯(নয়) হাজার টাকা ও কম্যুটেশনের অর্থ পরিশোধের সময় ১৫ বছরের পরিবর্তে ১২ বছর করা হোক, নয়া পেনশন প্রকল্পগুলি বাতিল করে ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু রাখা হোক।

তাছাড়া, বকেয়া মহার্ঘ রিলিফ মঞ্জুর করতে হবে ও পূর্বের ন্যায় বছরে দুই কিস্তি মহার্ঘ রিলিফ দেওয়া, ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ২৫ বছর চাকুরি করার পর অবসরগ্রহণকারীদের হাইকোর্টের রায় অনুযায়ী পুরো পেনশন দেওয়া, গ্রামীণ ব্যাঙ্কের মাধ্যমেও পেনশন দেবার ব্যবস্থা করা, টিটিএএডিসি’র কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সরলীকরণ করতে হবে সহ অন্যান্য।

এসোসিয়েশন তরফ থেকে পেনশনাদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার জিবি হাসপাতালে চালু করেছিল জেরিয়াটিক সেন্টার। যেখানে শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তিদেরই চিকিৎসার ব্যবস্থা হয়ে থাকে। কিন্তু কিছুদিন পূর্বে যা রাজ্য সরকার বন্ধ করে দেয়। অবিলম্বে সেটি পুনরায় চালু সহ আইজিএম হাসপাতালেও শুধুমাত্র বৃদ্ধদের চিকিৎসা পরিষেবার জন্য বিভাগ চালু করার দাবিও জানান তারা।

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top