News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতের ছাত্র ফেডারেশনের ৫৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
Image

ভারতের ছাত্র ফেডারেশনের ৫৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা, ৩০ ডিসেম্বর: আজ ছাত্রযুব ভবনে এসএফআই- এর ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ স্মরণে কর্মসূচী পালন করা হয়েছে। তাছাড়া, সাব্রুমস্থিত ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি অফিসে
ভারতের ছাত্র ফেডারেশনের ৫৫ তম প্রতিষ্ঠা দিবসে সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসাবে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবারুণ দেব বলেন, স্বাধীনতা আন্দোলনের সময় বিট্রিশ শৃঙ্খল থেকে মুক্তি দিতে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হয়েছিল। তৎকালীন সময়ে বিট্রিশদের হাত থেকে দেশকে মুক্ত করতে ছাত্ররা লড়াইয়ে এগিয়ে এসেছিল। তারপর থেকে ছাত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র ফেডারেশন কাজ করা শুরু করেছিল।

এদিন তিনি আরও বলেন, আজ ছাত্র ফেডারেশনের ৫৫তম প্রতিষ্ঠা দিবস। এই ৫৪ বছরের দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে ছাত্র ফেডারেশন এগিয়ে গিয়েছে।

এদিকে, ভারতের ছাত্র ফেডারেশনের ৫৫ তম প্রতিষ্ঠা দিবসে সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসাবে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সাব্রুমস্থিত ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি অফিসে। এদিন উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন সাব্রুম মহকুমা কমিটির সম্পাদক প্রশান্ত লস্কর,ভারতের ছাত্র ফেডারেশন সাব্রুম মহকুমা কমিটির সভাপতি কিশলয় শীল,ভারতের ছাত্র ফেডারেশন সাব্রুম মহকুমা কমিটির প্রাক্তন সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top