News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিআইএম কর্মীদের বাড়িতে হামলার প্রতিবাদে পূর্ব থানা ঘেরাও
Image

সিপিআইএম কর্মীদের বাড়িতে হামলার প্রতিবাদে পূর্ব থানা ঘেরাও

আগরতলা, ২৯ ডিসেম্বর : গতকাল রাতে আগরতলা শহরের নাকের সিপিআইএমের দুই কর্মীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে সিপিআইএম কর্মী সমর্থকরা।

ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলায় কাঁসারি পট্টিতে সিপিআইএমের দুই সক্রিয় কর্মী সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং আগরতলার লোকাল কমিটির সদস্য সুবীর দেবের বাড়িতে শনিবার রাতে হামলা হয়। ঘটনা সম্পর্কে জানতে পেয়ে প্রতিবাদে সরব হন শাসক বিরোধী দলের কর্মী সমর্থকরা। আজ পূর্ব আগরতলা থানা ঘেরাও করে ক্ষোভ প্রদর্শন করেন সিপিআইএম দলের কর্মীগণ। দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে থানায় একটি ডেপুটেশনও প্রদান করেন তারা।

আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে সিপিআইএম কর্মীরা অভিযোগ করেন, এই কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের। সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে পূর্ব থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি দুষ্কৃতীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top