News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া দুটি বাইক সহ চোরকে আটক করল পূর্ব থানার পুলিশ
Image

চুরি যাওয়া দুটি বাইক সহ চোরকে আটক করল পূর্ব থানার পুলিশ

আগরতলা, ২৮ ডিসেম্বর : চুরি যাওয়া দুটি বাইক সহ চোরকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা পূর্ব থানার পুলিশ। আজ পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে দুটি বাইক চুরির মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী নেতৃত্বে একটি দল গঠন করা হয়েছিল। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। আজ বাইপাস এলাকায় জঙ্গল থেকে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করা হয়েছে।

এইডিপিও আরো জানিয়েছেন, আটককৃতদের নাম সুমন ভট্টাচার্য ও বিশ্বজিৎ সাহা। তাদের জিজ্ঞাসাবাদ করেই বাইকের হদিস পাওয়া গেছে। আজ পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে এই চুরির সাথে জড়িত অন্যদেরকেও গ্রেফতার করা হবে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top