News Flash

  • Home
  • দেশ
  • দুদিনের সফরে জয়পুরে জে পি নাড্ডা 
Image

দুদিনের সফরে জয়পুরে জে পি নাড্ডা 

জয়পুর, ২৬ ডিসেম্বর (হি.স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বৃহস্পতিবার থেকে দুদিনের জয়পুর সফরে। জানা গেছে, তিনি এদিন সন্ধ্যায় জয়পুরে যাচ্ছেন। আর শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফিরে যাবেন।

রাজস্থানের বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর জানান, জে পি নাড্ডা সেখানে একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে একটি কর্মসূচিতে বক্তব্য রাখবেন। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রীদের বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। জয়পুরে এই কর্মসূচিতেই অংশ নেবেন জে পি নাড্ডা। কর্মসূচীর পরে বিজেপির রাজ্য দফতরে তাঁর যাওয়ার কথা। সেখানে বিজেপি নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করতে পারেন বলে জানা যাচ্ছে।

Releated Posts

উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ ‘ভয় ছড়ানোর চেষ্টা’: পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক

কলকাতা, ১ মে(আইএএনএস): হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু ঘিরে রাজনৈতিক অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করল পশ্চিমবঙ্গ…

ByByTaniya Chakraborty May 1, 2026

জব্বলপুরে ক্রুজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, নিখোঁজ ৪ জনের খোঁজ চলছে

জব্বলপুর, ১ মে(আইএএনএস): মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় বর্গী বাঁধ-এর জলাধারে পর্যটকবাহী একটি ক্রুজ উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByTaniya Chakraborty May 1, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

জনগণনায় বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ, শুধু ভারতীয় নাগরিকরাই অংশ নিতে পারবেন: মহারাষ্ট্র মন্ত্রী

নাগপুর, ১ মে(আইএএনএস): চলমান জনগণনা প্রক্রিয়ায় শুধুমাত্র ভারতের নাগরিকরাই অংশ নিতে পারবেন, কোনো বিদেশি বা অনুপ্রবেশকারীকে এতে অংশগ্রহণের…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top