News Flash

  • Home
  • খেলা
  • ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট: কনস্টাসকে কোহলির ধাক্কা নিয়ে তোলপাড়
Image

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট: কনস্টাসকে কোহলির ধাক্কা নিয়ে তোলপাড়

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (হি.স.): ঘটনা বৃহস্পতিবার এমসিজিতে টেস্টের প্রথম দিনে। ম্যাচের ১০ম ওভার শেষে সিরাজের শেষ বলে সিঙ্গেল নিয়ে হাতের গ্লাভস খুলতে খুলতে অন্য প্রান্তের সতীর্থ ব্যাটসম্যান উসমান খাজার দিকে এগিয়ে যাচ্ছিলেন স্যাম কনস্টাস। তখন উল্টো দিক থেকে বল হাতে এগিয়ে আসা বিরাট কোহলির সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কার পর উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলি ও কনস্টাসের। মাঠের আম্পায়ারেরা এসে পরিস্থিতি শান্ত করেন।

আইসিসির আচরণবিধিতে বলা আছে, ‘ক্রিকেটে যে কোনও ধরনের শারীরিক সংঘর্ষ নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে কিংবা না বুঝে, সেটা যেভাবেই হোক আম্পায়ার কিংবা অন্য খেলোয়াড়ের সঙ্গে হেঁটে বা দৌড়ের সময় মুখোমুখি হয়ে পথে বাধা তৈরি করলে তারা আইনটি ভঙ্গ করবে।’

ম্যাচ রেফারি পাইক্রফট মনে করেন, কোহলি লেভেল টু পর্যায়ের অপরাধ করেছেন। তার জন্য ৩ কিংবা ৪টি ডিমেরিট পয়েন্ট পেতে পারেন কোহলি। ৪ ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে কোহলির। সে ক্ষেত্রে সিডনির শেষ টেস্টে হয়তো খেলা হবে না কোহলির। ২০১৯ সালের পর থেকে কোহলি আইসিসির শাস্তি পাননি।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top