News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেআইনিভাবে পারমিট প্রদান, প্রতিবাদে শহরে অটো চালকদের বিক্ষোভ
Image

বেআইনিভাবে পারমিট প্রদান, প্রতিবাদে শহরে অটো চালকদের বিক্ষোভ

আগরতলা, ২৫ ডিসেম্বর: জিবি বাজার থেকে বনিক্য চৌমুনী পর্যন্ত বেআইনিভাবে পারমিট দেওয়া হচ্ছে অটো চালকদের। এমনকি, ওই সব রোডে পঞ্চায়েত এলাকার অটো আগরতলা পুর নিগম এলাকায় যাত্রী পরিষেবা প্রদান করেছে। এমনটাই অভিযোগ তুলে কুমারীটিলা বিটি কলেজ মাঠে বিক্ষোভে সামিল হয়েছেন অটো চালকরা। তাঁদের আরও অভিযোগ, পরিবহন দপ্তর এবং ট্রাফিক কর্মীদের কর্তব্যের গাফিলতি কারণে আজকে অটো চালকদের রুজিরোজগার বন্ধ হয়ে পড়েছে।

অটোচালক বাবুল মিয়া বলেন, আগরতলা পুর নিগম এলাকায় পরিবহন দপ্তর থেকে অটো পারমিট  দেওয়া বন্ধ আছে। তারপরেও পরিবহন দপ্তর থেকে পঞ্চায়েত এলাকাসহ বিভিন্ন রোডের অটোকে অবৈধভাবে জিবি- বণিক্য চৌমুহনী রোডের পারমিট দেওয়া হচ্ছে। এবিষয়ে পরিবহন দপ্তরের যোগাযোগ করা হলে জানা গিয়েছে তাদের আগরতলা পুর নিগম এলাকায় পারমিট প্রদান করা হচ্ছে।

তাঁদের অভিযোগ, পরিবহন দপ্তর থেকে ওই সব রোডে অবৈধভাবে পারমিট দেওয়া হয়েছে। পরিবহন দপ্তর এবং ট্রাফিক কর্মীদের কর্তব্যের গাফিলতি নিয়ে এদিন আঙ্গুল তুলেছেন তাঁরা। তাদের গাফিলতির কারণে আগামীদিনে রুজিরোজগার বন্ধের পথে এসেছে। যার ফলে তাদের পরিবার চালাতে খুব কষ্ট হবে। অতিসত্বর পরিবহন দপ্তরের তরফ থেকে এই সমস্যা সমাধান করা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top