News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনইসি প্ল্যানারি সেশনের সংবাদ সংগ্রহ করতে রাজ্য সাংবাদিকদের অনুমতি না দেওয়ার ঘটনায় প্রতিবাদে সরব আগরতলা প্রেসক্লাব
Image

এনইসি প্ল্যানারি সেশনের সংবাদ সংগ্রহ করতে রাজ্য সাংবাদিকদের অনুমতি না দেওয়ার ঘটনায় প্রতিবাদে সরব আগরতলা প্রেসক্লাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর :
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের উপস্থিতিতে আগরতলায় এনইসির প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই প্লেনারি সেশনের সংবাদ সংগ্রহ করার জন্য রাজ্যের সাংবাদিকদের সুযোগ দেওয়া হয়নি। অথচ বহিঃরাজ্যের বহু সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে এই সুযোগ দেওয়া হয়েছে। আগরতলা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন সরকারের এই ধরনের ভূমিকার উদ্বেগ প্রকাশ করছে।

এক বিজ্ঞপ্তিতে আগরতলা প্রেস ক্লাব উল্লেখ করেছে যে, রাজ্যের সাংবাদিকরা আন্তর্জাতিক, জাতীয়স্তরে বহু গুরুদায়িত্ব পালন করেছে। একটা গৌরবজনক ইতিহাসও রয়েছে। সেক্ষেত্রে তাদের নিজের শহরে এনইসি প্লেনারির সংবাদ সংগ্রহ করার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত দুঃখের ও পরিতাপের। আগরতলা প্রেসক্লাব সরকারের এই ধরনের  ভূমিকায় উদ্বিগ্ন।

একইভাবে ত্রিপুরা মিডিয়া সোসাইটি ও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই বিষয়ে সচেতন থাকার জন্য রাজ্য সরকারকে আবেদন জানিয়েছে সংগঠন।

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে এক বিবৃতিতে উল্লেখ করে যে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে বহিঃরাজ্য থেকে ১৮ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়, যাদের জন্য গ্রীন কার্ড ইস্যু করা হয় এবং ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়।

তবে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক বিষয় হলো, ত্রিপুরা রাজ্যের কোনো সাংবাদিককে এই প্লেনারি সেশনের সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি স্থানীয় সাংবাদিকদের প্রজ্ঞা ভবনে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। এই আচরণ রাজ্যের সাংবাদিক সমাজের প্রতি চরম অবমাননা ও অসম্মান প্রদর্শন করে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top