News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগর ডাকবাংলা মাঠ প্রাঙ্গনে, বিধানসভা ভিত্তিক প্রথম কর্মচারী সম্মেলন অনুষ্ঠিত
Image

বক্সনগর ডাকবাংলা মাঠ প্রাঙ্গনে, বিধানসভা ভিত্তিক প্রথম কর্মচারী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২২ ডিসেম্বর:
ভারতীয় মজদুর সংঘের, বক্সনগর ইউনিটের সকল কর্মচারীদের নিয়ে বিধানসভা ভিত্তিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ডাকবাংলা মাঠ প্রাঙ্গনে। আজ সকাল ১১টায় বক্সনগর ভিত্তিক কর্মচারীর সংঘের সম্মেলনের শুভ উদ্বোধন করেন বিধায়ক তোফাজ্জল হোসেন।

বক্সনগর ব্লক এলাকার প্রায় ৭৫০ জনের উপরে কর্মচারীরা বিভিন্ন দপ্তরের কর্মরত। সমস্ত লাইন ডিপার্টমেন্টের কর্মচারীদের নিয়ে তিনটি বিভাগে সংগঠনের সভাপতি, সেক্রেটারী,ক্যাশিয়ার বানানো হয়। প্রত্যেক কমিটিতে ৩৫ জন মেম্বার এর মাধ্যমে। তিনটি সংগঠনের উল্লেখযোগ্য হল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কর্মচারী সংঘ কমিটি,  আর ডি ব্লকের কর্মচারীদের নিয়ে একটি সংগঠন, অপরটি হল সমস্ত ডিপার্টমেন্টেরদের নিয়ে আরেকটি সংগঠন। শিক্ষক কর্মচারীদের সংগঠনের সভাপতি হলো কামাল হোসেন, আইসিডিএস এবং ব্লকের হল জয়ন্ত সরকার, অল ডিপার্টমেন্টের সভাপতি হলো বিজয় সরকার। নবনির্বাচিত সভাপতিদের  বরণ করে নেন কর্মচারী নেতৃবৃন্দ। 

আজকের এই মহতী সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক তোফাজ্জল  হোসেন, ব্লক চেয়ারম্যান স্বপ্না সরকার নমো, ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, সুভাষচন্দ্র সাহা ব্লক চেয়ারম্যান। আগরতলা থেকে আগত বিশিষ্ট সমাজসেবক তাপস দেব। বক্সনগর ব্লকের ২১ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এবং আইটিআই কলেজের প্রিন্সিপাল।

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top