News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের হামলার শিকার সাংবাদিক, ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের
Image

ফের হামলার শিকার সাংবাদিক, ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর:
প্রাণঘাতী হামলার শিকার এক সাংবাদিক। ঘটনা কামালঘাট শান্তিপাড়ায়। ৩ জনের বিরুদ্ধে লেফুঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে লেফুঙ্গা থানাধীন ১০৮ নং জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন মোহনপুর মহকুমার সুজিত নন্দী নামে এক সাংবাদিক। পুলিশের সহযোগিতায় অল্পেতে প্রাণে রক্ষা পান তিনি।আক্রমণকারীরা সাংবাদিক সুজিত নন্দীর মাথার হেলমেট খুলে নেয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ। রাতেই লেফুঙ্গা থানায় এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

ঘটনার বিবরণে রক্তাক্ত সাংবাদিক সুজিত নন্দী জানায় , দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে কামালঘাট শান্তিপাড়ার কয়েকজন যুবক বাঁধা দেয় এবং তার উপর প্রাণঘাতী হামলা করে। ঘটনাস্থলে  ছুটে যান লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, এসআই অজয় দেবনাথ সহ পুলিশ কর্মীরা। সুজিত নন্দীকে উদ্ধার করে পাঠায় হাসপাতালে। পরবর্তী সময় রাতেই লেফুঙ্গা থানায় যান স্থানীয় সাংবাদিকরা। সুজিত নন্দীর উপর আক্রমণের সঙ্গে যুক্তদের মধ্যে  উত্তম সূত্রধর, দীনবন্ধু দাস, দীপক দাস নামে ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান পুলিশের নিকট। এই বিষয়ে মোহনপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সুমন মহালনবিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সংবাদ সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হয়েছে সাংবাদিক সুজিত নন্দী। এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।  গণতন্ত্রের কণ্ঠরোধ করতে দেওয়া হবে না। সাংবাদিকরা সুজিত নন্দীর পাশে রয়েছেন এবং পুলিশ আশ্বস্ত করেছে যারাই সাংবাদিক সুজিত নন্দীর উপর আক্রমণ করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top