News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লিভ সেলারি নগদে মিটিয়ে দেওয়া ও পেনশন বৃদ্ধির দাবি এসোসিয়েশনের
Image

লিভ সেলারি নগদে মিটিয়ে দেওয়া ও পেনশন বৃদ্ধির দাবি এসোসিয়েশনের

আগরতলা, ২২ ডিসেম্বর : আজ পেনশনার এসোসিয়েশনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে রাজ্য সরকার ও টিআরটিসি কর্তৃপক্ষের কাছে লিভ সেলারি নগদে মিটিয়ে দেওয়া ও পেনশন বৃদ্ধির দাবি জানায় এসোসিয়েশনের সদস্যরা।

প্রসঙ্গত, ত্রিপুরা স্টেট গভঃ আন্ডার টেকিং ইপিএফ পেনশনার এসোসিয়েশনের অন্তর্গত টিআরটিসি পেনশনারদের লিভ সেলারি প্রদান নিয়ে দীর্ঘদিনের দাবি ছিল। ওই দাবিকে সামনে রেখে উচ্চ আদালত লিভ সেলারি মিটিয়ে দেওয়ার জন্য রায় প্রদান করেছিলেন। উচ্চ আদালতের রায়টি রাজ্য সরকার ও টিআরটিসি কর্তৃপক্ষকে ১৯৯৫ থেকে আরটিসি পেনশনারদের লিভ সেলারি দিতে বাধ্য করে। কিন্তু এখনো ওই অর্থ মিটিয়ে দেওয়া হয়নি।

আজকে ইপিএফ পেনশনার এসোসিয়েশনের সদস্যরা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে আগামী অর্থবছরের মধ্যে তাদের লিভ সেলারি নগদে মিটিয়ে দেওয়ার দাবি রাখা হয়েছে। পাশাপাশি তাদের পেনশন ২০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করারও দাবি রাখেন পেনশনার এসোসিয়েশনের সদস্যগণ।

এসোসিয়েশনের জনৈক সদস্য উষ্মা প্রকাশ করেন, বর্তমান শাসক দল ক্ষমতায় আসার আগে পেনশনার এসোসিয়েশনের সমস্যাগুলো মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনো সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় নি। তবুও সরকারকে কোনো দোষারোপ করতে চাইছেন না তারা। তাদের একটাই দাবি পেনশোনারদের ন্যায্য পাওনা অর্থ আদায়ের ব্যবস্থা যেন সরকার করে দেন। আজ সভায় সাংবাদিকদের মধ্য দিয়ে এই দাবি তুলে ধরে পেনশনার এসোসিয়েশন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top