News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিং উৎসব সেরে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় মৃত ৩ যুবক
Image

ত্রিং উৎসব সেরে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় মৃত ৩ যুবক

আগরতলা, ২২ ডিসেম্বর : ত্রিং উৎসব সেরে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। গভীর রাতে উৎসব থেকে ফেরার পথে এক গাড়ির সাথে বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, একসাথে তিন যুবকের মৃত্যু, শনিবার গভীর রাতে একসাথে তিন যুবক এক বাইকে ত্রিং উৎসব থেকে বাড়ি ফিরছিল। তাদের বাড়ি রংমালা এলাকায়। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ান বাজার থেকে আগরতলা-উদয়পুর সড়কে এক গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিন যুবক রাস্তায় লুটিয়ে পড়ে।

রক্তাক্ত অবস্থায় প্রথমে তাদের বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাদের অবস্থা সংকটাপন্ন দেখে স্বাস্থ্য কেন্দ্র আহতদের আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করে। আগরতলা যাওয়ার পথে রাস্তায় তিন যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত তিন যুবকের নাম বয়ার দেববর্মা(২২), মনোজ দেববর্মা(২৪), সালকা দেববর্মা বয়(২১) টিআর০৭ই৭৮৪৩ নাম্বারের বাইক চালিয়ে বাড়ি ফিরছিল তাঁরা। এই ঘটনায় রংমালা এলাকায় শোক বিরাজ করছে।

Releated Posts

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top