News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দূর্ঘটনার শিকার তিন
Image

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দূর্ঘটনার শিকার তিন

আগরতলা, 22 ডিসেম্বর : আজ যান দূর্ঘটনায় দুইজন যুবক সহ একজন মহিলা গুরুতর আহত হয়েছে। বিশালগড় থানার অন্তর্গত লেম্বুতুলী এলাকায় একটি মারুতি অল্টো ও ট্রিপার গাড়িতে সংঘর্ষে আহত হন তাঁরা। বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনার স্থান পরিদর্শন করে একটি মামলা নিয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার দুপুরে মধুপুরের দিক থেকে টিআর০১ওয়াই১৭৮৬ নম্বরের একটি মাটি বুঝাই ট্রিপার গাড়ি করে লেম্বুতলী এলাকায় পৌঁছাতেই অপর দিক থেকে টিআর০১একে০২৮৪ নম্বরের একটি মারুতি অল্টো তীব্র গতিতে এসে ট্রিপারে সজোরে ধাক্কা মারে। এই ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়রা মারুতি গাড়িতে থাকা আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

এদিকে দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রিপার গাড়ির আহত একজনকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়।

দুর্ঘটনায় আহতরা হলেন রমেন দেববর্মা, বিশ্বলক্ষী দেববর্মা, বিধুরাম দেববর্মা। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কজনক। বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে বিশ্ব লক্ষী এবং রমেন দেববর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পথচারীরা জানান মারুতি গাড়িতে চালক সহ দুইজন নেশাগ্রস্ত অবস্থায় ছিল।

এদিকে, স্থানীয়রা বিশালগড় থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুর্ঘটনাস্থলটি পরিদর্শন করে একটি মামলা নিয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top