News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা সামগ্রী পাচারকালে কুমারঘাট পুলিশের হাতে আটক তিন, ২.২৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার
Image

নেশা সামগ্রী পাচারকালে কুমারঘাট পুলিশের হাতে আটক তিন, ২.২৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

আগরতলা, ২০ ডিসেম্বর: আবারো নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে কুমারঘাট থানা পুলিশ। নাকা চেকিং-এ বসে ১১৩ টি কৌটায় মোট ২.২৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে কুমারঘাট থানার পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা হবে। সাথে তিন নেশাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, লংতরাইভেলি মহকুমার ৮২ মাইল থেকে কুমারঘাট হয়ে পেঁচাতলের অভিমুখে যাওয়ার পথে গতকাল কুমারঘাট থানাধীন পূর্ব কাঞ্চনবাড়ী এলাকায় পুলিশের নাকা চেকিং বসেছিল। ওই সময় বাইক এবং স্কুটিতে করে নেশা দ্রব্য প্রচারকালে ৩ নেশাকারবারিকে আটক করে পুলিশ।

ওই সময় কুমারঘাট থানা ওসি সঞ্জয় দাস সহ থানার অন্যান্য অফিসার ইনচার্জ,পুলিশ, টিএসআর বাহিনীরা সঙ্গে তাদের কাছ থেকে অভিযান চালিয়ে ১১৩ টি ব্রাউন সুগারের কৌটা উদ্ধার করে। সাথে নম্বরবিহীন মোটরবাইক ও একটি স্কুটি আটক করে কুমারঘাট থানা পুলিশ।

আরও জানা গিয়েছে, মোট ২.২৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ৫০ হাজার টাকা হবে। সাথে মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে পুলিশ। তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলার রুজু করা হয়েছে। আজ শুক্রবার কৈলাসহর জেলা আদালতে সোপর্দ করা হবে। ধৃতরা হলেন, বাবুল দেববর্মা (২৬), অজিত কুমার চাকমা (৩৪), আশিস চাকমা (২৫ )।

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top