News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপত্তলিকা পুড়িয়ে পদত্যাগ দাবি করে বিক্ষোভ কংগ্রেসের
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপত্তলিকা পুড়িয়ে পদত্যাগ দাবি করে বিক্ষোভ কংগ্রেসের

আগরতলা, ১৯ ডিসেম্বর : আগামী ২০ ডিসেম্বর রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে স্বরাষ্ট্র মন্ত্রের পদত্যাগের দাবিতে রাজধানী আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে প্রদেশ কংগ্রেস। এ দিনেরই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা বলেন, গত ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ ভবনে সংবিধানের জনক কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদে এদিন এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। এদিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপিকে সংবিধান বিরোধী বলে আক্রমণ করেছেন তিনি। এদিনের মিছিল শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কুসপত্তলিকা পুড়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস।

Releated Posts

পাহারাদার থাকলেও রক্ষা নয়, দুঃসাহসিক চুরি, টিন কেটে স্বর্ণপট্টিতে হানা

আগরতলা, ৩০ এপ্রিল: কদমতলা থানার অন্তর্গত কদমতলা বাজারে ফের এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে পাহারাদার নিয়োগ…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

দক্ষিণ জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২৫০ জনকে বিভিন্ন সহায়তা করা হয়েছে: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: গত ২৭ এপ্রিল থেকে আজ পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলায় ঝড় বৃষ্টির ফলে ২৫০…

ByByReshmi Debnath Apr 29, 2026

বিশ্রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য রামদাস পাড়ায়

বিশ্রামগঞ্জ, ২৯ এপ্রিল:  বিশ্রামগঞ্জ থানাধীন রামদাস পাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Apr 29, 2026

ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু আড়াইবছরের শিশুর

বিশালগড়, ২৯ এপ্রিল:  চড়িলাম ব্লকের বাঁশতলী ভিলেজের রামদাস পাড়ায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top