News Flash

  • Home
  • প্রধান খবর
  • শহিদ রাম প্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান এবং রোশন সিংকে শ্রদ্ধা অমিত শাহর
Image

শহিদ রাম প্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান এবং রোশন সিংকে শ্রদ্ধা অমিত শাহর

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): “আমি শহিদ পন্ডিত রাম প্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান এবং রোশন সিংকে তাঁদের শহিদ দিবসে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা জানাই”। বৃহস্পতিবার এক্সবার্তায় লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন, “বীরত্ব, নির্ভীকতা ও মাতৃভূমির প্রতি উৎসর্গের প্রতীক এই বীররা তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশপ্রেমের একটি ছোট স্ফুলিঙ্গই হয়ে ওঠে মহান বিপ্লবের সূচনা। এই নায়করা ‘কাকোরি ট্রেন অভিযান’-এর মাধ্যমে ব্রিটিশ শাসনকে একটি বড় চ্যালেঞ্জ দিয়েছিলেন। যাঁরা যুব ও দেশপ্রেমিকদের সংগঠিত করেছিলেন, ভারতমাতার স্বাধীনতার জন্য তাঁদের অনুপ্রাণিত করেছিলেন, দেশ চিরকাল এই বীরদের আত্মত্যাগকে লালন করবে।”

উল্লেখ্য, ১৯২৫ সালের ৯ আগস্ট ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা লখনউয়ের নিকটবর্তী কাকোরি গ্রামে একটি ট্রেন ডাকাতি করে। এদিন সেই ঘটনার স্মৃতি ১০০ বছরে পা দিল।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top