গুয়াহাটি, ০৬ নভেম্বর, (হি.স.) : রাজ্যের পৃথক পৃথক স্থানে আত্মহত্যাজনিত এক উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং হাতির পদপিষ্ট হয়ে আরেক বালিকার করুণ মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, যোরহাট জেলার তিতাবর অঞ্চলের রাহাজান চা বাগানে বুনো হাতির পায়ে পিষ্ট হয়ে নয় (৯) বছরের এক শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে। নিহত শিশুকে গুট্টু নায়েক বলে শনাক্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। গত মাসখানেক ধরে ওই অঞ্চলে প্রায় ৩০-৪০টি বুনো হাতির দল নানাভাবে উত্যক্ত করছিল বলে বাগানের মানুষজনের অভিযোগ। ইতিমধ্যে বহু বসতবাড়ি ভাঙচুরের পাশাপাশি খেতের ফসল, বাড়িঘরে গোলার ধান খেয়ে তছনছ করে দিয়েছে হাতির দল।
এদিকে, নিম্ন অসমের বরপেটা জেলার পাঠশালায় আনন্দরাম বরুয়া অ্যাকাডেমি-র উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বৰ্ষের ছাত্র রবিনব ব্ৰহ্ম গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছে। শিক্ষা প্ৰতিষ্ঠানের চিলারায় ছাত্ৰাবাসে তার কোঠায় ঘটেছে এই আত্মহত্যার ঘটনা। নিহত ছাত্ৰের বাড়ি কোকরাঝাড়ে। জানা যায়নি তার আত্মহত্যার কারণ। তবে পুলিশ এ-ব্যাপারে তদন্ত শুরু করেছে।-
কিশোরের আত্মহত্যা ও হাতির পায়ে পিষ্ট হয়ে হত শিশুকন্যা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















