News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধাক্কাধাক্কিতে গুরুতর আহত বিজেপির দুই সাংসদ, কংগ্রেসকে তোপ শিবরাজের
Image

ধাক্কাধাক্কিতে গুরুতর আহত বিজেপির দুই সাংসদ, কংগ্রেসকে তোপ শিবরাজের

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): সংসদের বাইরে বিশৃঙ্খলা ও বিজেপির দুই সাংসদ আহত হওয়ার ঘটনায় কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ধাক্কাধাক্কিতে বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি ও মুকেশ রাজপুত আহত হয়েছেন। উভয় সাংসদকে রামমনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। তাঁদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রহ্লাদ যোশী। শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

পরে শিবরাজ সিং চৌহান বলেছেন, “সংসদীয় ইতিহাসে এটি একটি কালো দিন। গণতন্ত্রকে ছিন্নভিন্ন ও অপমান করা হয়েছে। রাহুল গান্ধী ও কংগ্রেস দলের গুন্ডামির মতো নজির আর নেই। ভারতের সংসদীয় ইতিহাসে এমন আচরণ কখনও দেখা যায়নি। তাঁরা হরিয়ানা ও মহারাষ্ট্রকে হারিয়ে সংসদে নিজেদের হতাশা প্রকাশ করছেন কেন? রাহুল গান্ধী এবং কংগ্রেসের লোকজনকে গণতন্ত্রের আচরণ বোঝানোর জন্য একটি কর্মশালা ডাকা উচিত। আমি দুঃখিত, অমিত শাহের বক্তৃতা কংগ্রেসকে উন্মোচিত করেছে। তাঁরা এতে এতটাই হতাশ যে তারা এখন গুন্ডামিতে নেমে পড়েছে। আমরা এই গুন্ডামিকে নিন্দা জানাই।”

আরএমএল হাসপাতালের এমএস ডাঃ অজয় ​​শুক্লা বলেছেন, “আমরা তাঁদের দু’জনকেই (প্রতাপ সারঙ্গি এবং মুকেশ রাজপুত) স্থিতিশীল করার চেষ্টা করছি। চিকিৎসা শুরু হয়েছে… যেহেতু তাঁদের দু’জনেরই মাথায় আঘাত লেগেছে, তাঁদের আইসিইউতে ভর্তি করা হয়েছে। প্রতাপ সারঙ্গীর প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। মুকেশ রাজপুত অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই মুহূর্তে তিনি সচেতন কিন্তু মাথা ঘোরা ও বিপি বেড়ে গেছে।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top