News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে কংশের মতো কিছু ব্যক্তিরা রয়েছে যারা প্রকৃতিকে ধ্বংস করতে চাইছে: অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন
Image

ধর্মনগরে কংশের মতো কিছু ব্যক্তিরা রয়েছে যারা প্রকৃতিকে ধ্বংস করতে চাইছে: অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

ধর্মনগর, ১৭ ডিসেম্বর : মঙ্গলবার কালীদীঘীর পাড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠে আসছিল উক্ত জায়গায় কিছু অসামাজিক ব্যক্তিরা নেশা জাতীয় দ্রব্য সেবন করে খালি বোতল গুলো আম্রকুঞ্জের নীচে, কালী দীঘীর ভেতর ফেলে দিচ্ছে। এই খবর পেয়ে মঙ্গলবার সেই জায়গা পরিদর্শনে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। সেখানে গিয়ে তিনি সবকিছু খতিয়ে দেখেন,আশপাশের জনগণদের সাথে এব্যাপারে কথা বলেন এবং আসামাজিক ব্যক্তিদের প্রতি তীব্র নিন্দা জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

তিনি বলেন ধর্মনগর শহরকে আবর্জনা মুক্ত করে সুন্দর করে সাজিয়ে তুলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। উনার এই উদ্যোগে জনগণরাও এগিয়ে এসেছেন। কালী দীঘীর পাড়ে গড়ে ওঠা আম্রকুঞ্জ ও আশপাশের গাছগুলির রক্ষণাবেক্ষণের জন্য জনসাধারণও সক্রিয় ভূমিকা পালন করছে। কিন্তু কিছু কিছু খারাপ চিন্তাধারার অসামাজিক ব্যক্তিরা রয়েছে যারা প্রতিনিয়ত শহরের সুন্দর্য বৃদ্ধিতে বাধা দিচ্ছে। আম্রকুঞ্জ ও আশপাশের গাছগুলির আশেপাশে গাছের মধ্যে আবর্জনা নেশা সামগ্রী ফেলছে।
যারা এধরনের কাজ করছে তাদের এই আচরণকে নিন্দা জানান বিধায়ক।

তিনি বলেন যুগে যুগে কংশ রয়েছে, কংশের মতো ব্যক্তিরা রয়েছে। কংশ যেমন ভগবান শ্রীকৃষ্ণকে ধ্বংস করতে চেয়েছিল ঠিক তেমনি এযুগেও কংশের মতো ব্যক্তিরা প্রকৃতিকে ধ্বংস করতে চাইছে। সেইসাথে জনগণ যে স্বচ্ছতা, সৌন্দর্যতার প্রতি আগের থেকে বর্তমানে অনেক সচেতন হয়েছেন সেই বিষয়ও তিনি তুলে ধরেন ও প্রসংশা করেন।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top