News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে চাকুরিপ্রত্যাশীরা
Image

অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে চাকুরিপ্রত্যাশীরা

আগরতলা, ১৭ ডিসেম্বর : অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় বছরের পর বছর সময় কাটিয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। চাকুরী প্রত্যাশীরা বঞ্চনার অবসান করে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে জোরালো দাবি জানিয়েছে।

২০২২ সালে প্রথম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রী সুশান্ত চৌধুরী ফায়ারম্যান এবং ড্রাইভারের নিয়োগ প্রক্রিয়ার কথা বলেন। ২০২২ সালের ৬ই মে প্রথম বিজ্ঞপ্তি জারি হয়। যেখানে বলা হয় ৩০৪ জন ফায়ারম্যান এবং ২৫ জন ড্রাইভার নিয়োগ করা হবে। যথারীতি পুরো ত্রিপুরার সমস্ত মহকুমাতে ফর্মফিলাপ ও জমা করার কার্য শুরু হয়। যেখানে অনুমানিক ২৮ থেকে ২৯ হাজার আবেদন জমা পড়ে। যথারীতি শুরু হয় শারীরিক পরীক্ষা বিভিন্ন মহকুমায়। পুরো ত্রিপুরার সমস্ত কেন্দ্রের থেকে থেকে ১৭০০ জন আবেদনকারীকে পরবর্তী পদক্ষেপের জন্য বাছাই করা হয় এবং ৮ জুন ২০২৩ সালে লিখিত পরীক্ষা নেওয়া হয়। তারপর থেকে এখন অব্দি আবেদনকারীরা নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পায়নি। এখন অব্দি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। চাকুরী প্রত্যাশীরা অবিলম্বে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে জোরালো দাবি জানিয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top