News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের অন্ধকারে বৃদ্ধ মহিলার ঘরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার সহ লক্ষাধিক টাকার ক্ষতি
Image

রাতের অন্ধকারে বৃদ্ধ মহিলার ঘরে দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার সহ লক্ষাধিক টাকার ক্ষতি

বিশালগড়, ১৭ ডিসেম্বর : রাতের অন্ধকারে এক বৃদ্ধ মহিলার ঘরে দুঃসাহসিক চুরি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা বিশালগড়ের গোকুলনগর রাস্তারমাথা এলাকায়। 

বিশালগড় থানাধীন গোকুলনগর রাস্তারমাথা এলাকায়    সোমবার বিকেলবেলা বৃদ্ধ মহিলা ওনার মেয়ের বাড়িতে বেড়াতে যান ঘরে তালা দিয়ে। মঙ্গলবার সকালবেলা উনার পুত্রবধূ দেখতে পায় ঘরের তালা ভাঙ্গা ।  পুত্রবধূ আশপাশের লোকজনকে খবর দেয় এবং শাশুড়িকে খবর পাঠায়। ওই বৃদ্ধ মহিলা বাড়িতে এসে  দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড, আলমারি ভাঙ্গা।  সঙ্গে সঙ্গে খবর দেন বিশালগড় থানায়।

বৃদ্ধ মহিলা সংবাদ মাধ্যমের কাছে জানান নগদ টাকা এবং স্বর্ণালংকার সহ এক লক্ষ টাকার জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোর।  ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়। এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসী পুলিশের কাছে দাবি জানিয়েছেন।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top