News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের শাংশাক-তেনুপাল ১০২এ নম্বর জাতীয় সড়ক প্রকল্পে ৭৭৭.৬১ টাকা মঞ্জুর কেন্দ্রের
Image

মণিপুরের শাংশাক-তেনুপাল ১০২এ নম্বর জাতীয় সড়ক প্রকল্পে ৭৭৭.৬১ টাকা মঞ্জুর কেন্দ্রের

ইমফল, ১৭ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের শাংশাক-তেনুপাল ১০২এ নম্বর জাতীয় সড়ক প্রকল্পে (প্যাকেজ-৩) ৭৭৭.৬১ টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় ভূতল সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। মঞ্জুরকৃত টাকায় শাংশাক-তেনুপাল জাতীয় সড়ককে প্রশস্ত করে উন্নীত করা হবে। ২০২৪-২৫ সালের বার্ষিক পরিকল্পনার অধীনে ঘোষিত এই প্রকল্পের লক্ষ্য, ৪৮ কিলোমিটার একক-লেনের রাস্তাকে মজবুত করে দুই লেনে প্রসারিত করা।

আজ মঙ্গলবার সকাল ১০:৪১টায় নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক দফতরের মন্ত্রী নীতিন গডকড়ি জানান, ‘মণিপুরে আমরা জাতীয় সড়ক ১০২এ-র শাংশাক-তেনোপাল রোড (প্যাকেজ-3) অংশের প্রশস্তকরণ ও উন্নতির জন্য ৭৭৭.৬১ কোটি টাকার বাজেট অনুমোদন করেছি।’

প্রসারিত জাতীয় সড়কটি খোংলো থেকে কাসোম-খুল্লেন হয়ে উখরুল এবং কামজং জেলাকে সংযুক্ত করবে। সড়কটি প্রশস্ত এবং উন্নীত হলে যানবাহন পরিচালনার খরচ কমবে। পাশাপাশি যাত্রীদের জন্য আরও ভালো পরিষেবা প্রদান করবে বলে আশা করি, লিখেছেন মন্ত্রী নীতিন গডকড়ি। এছাড়া দুই জেলার মধ্যে যাতায়াত সহজ করার পাশাপাশি উন্নত সড়ক পরিকাঠামো এই অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে চালিত করবে সহায়তা করবে। প্রকল্পটি পর্যটন এবং স্থানীয় ব্যবসাকেও উৎসাহিত করতে পারে, কাজের সুযোগ তৈরি করতে পারে এবং মণিপুরের আর্থ-সামাজিক বৃদ্ধিতে অবদান রাখতে পারে।

Releated Posts

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top