News Flash

  • Home
  • দেশ
  • শেষ উইকেটে কোনওরকমে ফলো-অন বাঁচিয়ে দিন শেষ করল ভারত
Image

শেষ উইকেটে কোনওরকমে ফলো-অন বাঁচিয়ে দিন শেষ করল ভারত

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): গাব্বা টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে পড়ে ৩ দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৫১। জয়সওয়াল, কোহলি, গিল ও রিশভ পন্ত কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক।

৪ দিনে গাব্বায় ভারতের মাথার উপর চেপে বসেছিল ফলো অনের আতঙ্ক। প্রয়োজনীয় রান তোলার আগেই ৯ জন ভারতীয় ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। এক সময় ৭৪ রানে ৫ উইকেট হারায় ভারত।

লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা ফিফটি করলেও তখন ফলো-অনের শঙ্কা ছিল। নবম উইকেট পতনের সময় ফলো-অন এড়াতে ভারতের দরকার ছিল ৩২ রান। শেষ পর্যন্ত ফলোয়ান এড়াতে শেষ উইকেটে বড় ভূমিকা নিলেন দুই টেলেন্ডার আকাশ দীপ ও জাসপ্রিত বুমরাহ। অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে ভারত ফলো-অন এড়াল। স্বস্তি নিয়ে ৪ দিন শেষ করল সফরকারীরা। ৪ দিনের শেষে ৯ উইকেটে ভারত করেছে ২৫২ রান। বুমরাহ ১০ ও আকাশ ২৭ রানে অপরাজিত আছেন।

৪ দিনে ৪ উইকেটে ৫১ রান নিয়ে দিন শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল। কিন্তু দিনের প্রথম উইকেটটি নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ১০ রানে আউট করে। এরপর ৬ উইকেটে জাদেজার সঙ্গে ৬৭ রানের জুটি গড়েন রাহুল। কিন্তু ন্যাথান লায়নের বলে ৮৪ রানে আউট হন ডানহাতি ব্যাটার লোকেশ রাহুল। এরপর নীতিশ রেড্ডিকে সঙ্গে নিয়ে ফলো-অন এড়ানোর চেষ্টা করেন জাদেজা। কিন্তু প্যাট কামিন্সের বলে বোল্ড হন নিতীশ রেড্ডি(১৬)। কিন্তু পরে মোহাম্মদ সিরাজ(১)ও জাদেজা(৭৭) কামিন্স ও মিচেল স্টার্কের বলে আউট হলে ভারত আরো বিপদে পড়ে। শেষ পর্যন্ত ভারতকে ফলোয়ান থেকে বাঁচালো দুই টেলেন্ডার জুটি বুমরাহ ও আকাশ।

তবে ৪ দিনেও ব্রিসবেনে দফায় দফায় বৃষ্টি হওয়ার জন্য বারবার খেলা বন্ধ কর‍ে দিতে হয়েছে । তা না হলে ভারত অনেক আগেই প্রথম ইনিংসে অলআউট হয়ে যেতে পারত। বলা যেতে পারে বৃষ্টি ভারতকে এখনো ম্যাচে টিকিয়ে রেখেছে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top