News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে পুনরায় চালু আন্তর্জাতিক বাণিজ্য
Image

মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে পুনরায় চালু আন্তর্জাতিক বাণিজ্য

আগরতলা, ১৭ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু আক্রান্তের ঘটনায় ত্রিপুরায় প্রতিবাদের জেরে কৈলাসহরে মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে দীর্ঘ ২০ দিন পর ওই স্টেশন দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য চালু হয়েছে। আজ বাংলাদেশ থেকে প্রায় ৫ গাড়ি মাছ আমদানি হয়েছে বলে জানান আমদানি রপ্তানিকারক লিটন মিয়া।

প্রসঙ্গত, বাংলাদেশে ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের তরফে গত ২৭ নভেম্বর ব্যারিকেড ফেলে কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য স্তব্ধ করে দেওয়া হয়েছিল। ফলে, বাংলাদেশ থেকে পণ্য আমদানি ওইদিন থেকেই বন্ধ হয়ে রয়েছে। সাম্প্রতিকালে এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন ত্রিপুরার মুখ্যসচিবকে চিঠি লিখে অতিসত্বর ওই অচলাবস্থা কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিল। সংগঠনের দাবি ছিল, কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়েও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে রাজ্যের ও দেশের অন্যান্য স্থলবন্দরের মতোই সুযোগ দেওয়ার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আজ দীর্ঘ ২০ দিন পর মহকুমা প্রশাসনের উদ্যোগে কৈলাসহরস্থিত মনু ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে আন্তর্জাতিক বানিজ্য চালু হয়েছে বলে জানিয়েছেন আমদানি রপ্তানিকারক লিটন মিয়া। তিনি জানান, আজ বাংলাদেশ থেকে প্রায় ৫ গাড়ি মাছ আমদানি হয়েছে।

Releated Posts

পানীয় জলের সংকটে বিলোনিয়ায় পথ অবরোধ, আশ্বাসে উঠল বিক্ষোভ

বিলোনিয়া, ১ মে: তীব্র পানীয় জলের সংকটের জেরে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া বীণাপাণি…

ByByTaniya Chakraborty May 1, 2026

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top