News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক বীরজিত সিনহার পৌরহিত্যে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত
Image

বিধায়ক বীরজিত সিনহার পৌরহিত্যে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১৭ ডিসেম্বর : মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের নেতৃত্বে ছিলেন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা।

আজকের ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সারা ত্রিপুরায় প্রতিটি জেলায় পঞ্চায়েতে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠন গঠন করার বিষয়ে আলোচনা। উপস্থিত ছিলেন রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের সভাপতি অভিজিৎ সরকার, প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ বিভিন্ন জেলা থেকে আগত রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের কর্মকর্তারা।

প্রসঙ্গত, প্রাক্তন এআইসিসি সভানেত্রী সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠন সম্পর্কে প্রচার শুরু করেছিলেন। প্রায় ৬-৭ বছর আগেই দেশের বিভিন্ন রাজ্যে এর শাখা সংগঠন তৈরি করা হয়েছিল। ত্রিপুরায় রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ শাখা সংগঠনের প্রথম চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছিলেন বীরজিৎ সিংহ। বর্তমানে ত্রিপুরা প্রদেশের রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ সংগঠনের সভাপতি পদে অধিষ্ঠিত হয়েছেন অভিজিৎ সরকার।

অনুষ্ঠানে বীরজিত সিনহা আশা ব্যক্ত করেন, সভাপতি অভিজিৎ সরকারের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েতে রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ শাখা সংগঠন গড়ে উঠবে এবং সাধারণ জনগণ এর বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে সুবিধা ভোগ করতে পারবেন।

পাশাপাশি তিনি রাজীব গান্ধী পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে রাজ্যের গ্রামীণ জনগণের সচেতন হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কেও উল্লেখ করেছেন।

Releated Posts

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ধর্মনগর হাসপাতাল বিতর্কে মুখ খুললেন চিকিৎসকরা, হামলার অভিযোগে এফআইআর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতালে বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ট্রমা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন-এর আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও আরও…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top