News Flash

  • Home
  • দেশ
  • আপডেট : মঙ্গলবার সকালে গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৬, আহত ২০
Image

আপডেট : মঙ্গলবার সকালে গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৬, আহত ২০

ভাবনগর, ১৭ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার সকালে গুজরাটের ভাবনগর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি ডাম্পারের সঙ্গে একটি প্রাইভেট বাসের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জন।

জানা গেছে, এদিন সকালে গুজরাটের সোমনাথ জাতীয় সড়কের ভাবনগর জেলার ট্রাপাজ গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাপাজের কাছে জাতীয় সড়কে একটি ডাম্পারে ত্রুটি দেখা দেয়। চালক রাস্তার পাশে সেই ডাম্পার দাঁড় করিয়ে দেন। এসময় সুরাট থেকে রাজুলাগামী একটি প্রাইভেট বাস ডাম্পারের পিছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে প্রাইভেট বাসের অর্ধেক দুমড়ে মুচড়ে যায়। আহতদের কয়েকজনকে তালাজা হাসপাতালে এবং কয়েকজনকে ভাবনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top