News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহর মহিলা থানার ওসি’র বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image

কৈলাসহর মহিলা থানার ওসি’র বিরুদ্ধে অভিযোগের পাহাড়

tripura-policeনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ নভেম্বর৷৷ আবারোও সংবাদ শিরোনামে কৈলাসহর মহিলা থানার ওসি শিউলি দাস৷ নিজের খেয়াল খুশী মতো সাধারন মানুষকে অবহেলা করেই চলছেন৷ মানুষ থানায় এফ আই আর দিলে কোনো রিসিভ কপি থানা থেকে দেওয়া হচ্ছেনা৷ এফ আই আর এর কপি দিলে পরে মামলা নথিভূক্ত না করে রেখে দেন৷ শিউলি দাসের বিরুদ্ধে দুবছর ধরে এই অভিযোগ রয়েছে৷ তারপরও দপ্তরের কোন হেলদোল নেই৷ এবার অভিযোগ উঠেছে এফ আই আর দেওয়ার পরও মামলা নথিভূক্ত না করে শিউলি দাস অস্বীকার করে বলছে থানায় কোন এফ আই আর এর কপি দেওয়াই হয়নি৷ সংবাদ মাধ্যমের প্রতিনিধির সামনে কোন ধরনের মন্তব্য করতেও আগ্রহ দেখাননি৷
কৈলাসহরের ধনবিলাশ গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ভাগ্যপুর এলাকার ধীরেন্দ্র মালাকারের পাঁচ ছেলে রয়েছে৷ ধীরেন্দ্র মালাকারের তৃতীয় ছেলে রবীন্দ্র মালাকার ছয় বছর আগে কৈলাসহরেরর সমরুর পাড়া গ্রাম পঞ্চায়েতের ভদ্রপল্লী গ্রামের দিগেশ শুক্ল বৈদ্য-এর বড় মেয়ে রুবি শুক্ল বৈদ্যকে বিয়ে করেছিল৷ বিয়ের পর থেকেই প্রায় সময়ই রবীন্দ্র রুবিকে মারধর করত৷ একবছর পর রবীন্দ্রের ছোট ভাই অর্থাৎ ধীরেন্দ্র মালাকারের চতুর্থ ছেলে রসেন্দ্র মালাকার রুবির আপন ছোট বোন রাখী শুক্ল বৈদ্যকে বিয়ে করেছিল৷ রবীন্দ্রের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে৷ রবীন্দ্র নিজ বাড়ীতে নেশা সামগ্রী (গাঁজা) বিক্রি করত৷ কিছুদিন পূর্বে রবীন্দ্র রুবিকে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে পেটাচ্ছিল এই সময় গ্রামের মানুষ এসে রুবিকে উদ্ধার করে এবং পরে পঞ্চায়েতে বিচারে রবীন্দ্র কথা দিয়েছিলো রুবিকে আর মারধোর করবে না৷ গত ২১-০৯-১৬ বিকালে রুবির গাঁয়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়৷ রুবি পরে মারা যায়৷ রুবির বাবা মহিলা থানায় এফ আই আর দিয়েছিল ২১ তারিখই৷ কিন্তু সহজ-সরল গ্রাম্য মানুষ রুবি বাবা দিনেশকে কোন রিসিভ দেয়নি শিউলি দাস৷ কিছুদিন পর রুবি মারা যাবার পর একমাত্র প্রত্যক্ষদর্শী রাখীর উপর শুরু হয় অত্যাচার৷ গত ৩০-১০-১৬ লুকিয়ে পালিয়ে আসে বাপের বাড়ীতে রাখী৷ রাখী যদি পুলিশের কাছে সত্য কথা বলে তাহলে রাখীকে প্রাণে মারারও হুমকি দেয়৷ বাপের বাড়ীতে এসে রাখী মহিলা থানায় এফ আই আর করলে শিউলি দাস এফ আই আর গ্রহন করলেও আজ পর্যন্ত নথিভূক্ত করেননি৷ উল্টো শিউলি দাস ছেলের বাড়ীর লোকদের মীমাংসা করার জন্য প্রস্তাব দিচ্ছেন৷ থানার ওসির এই আচরনের বিরুদ্ধে রাখীর বাড়ীর এবং এলাকার মানুষ শিউলি দাসের কাছে ডেপুটেশন দেন৷ উনারা বিচার পাওয়ার জন্য খুবই শিঘ্রই মুখ্যমন্ত্রী এবং মহিলা কমিশনের দারস্থ হবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top