News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলমক্ষেত পঞ্চায়েত এলাকার সোলার লাইট বিকল
Image

কলমক্ষেত পঞ্চায়েত এলাকার সোলার লাইট বিকল

সোনামুড়া, ১৬ ডিসেম্বর : রাজ্যের গ্রামীন এলাকায় রাস্তার পাশে প্রশাসনের পক্ষ থেকে যে সোলার লাইট বসানো হয়েছিল সেগুলির অধিকাংশই নষ্ট। কিন্তু সোলারগুলো ঠিক করার ক্ষেত্রে পঞ্চায়েতের তরফ থেকে কোন হেলদোল নেই। তাই সোলার লাইট থাকলেও এর সুবিধা ভোগ করতে পারছেন না জনগণ।

প্রসঙ্গত, সোনামুড়ার বেশ কিছু এলাকায় মানুষের সুবিধার জন্য, বিশেষত রাতে মানুষ যাতে নিরাপদ ভাবে চলাফেরা করতে পারে, এছাড়াও গ্রামের গুরুত্বপূর্ণ বাজার, একাধিক মোড়ে এই সোলারগুলি লাগানো হয়েছিল। কিন্তু বর্তমানে মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েত, উরমাই গ্রাম পঞ্চায়েত, তেল কাজলা গ্রাম পঞ্চায়েত, গ্রানতুলি গ্রাম পঞ্চায়েত, ও দশরথবাড়ি এডিসি ভিলেজের অধিকাংশ সোলার লাইটগুলি বিকল হয়ে রয়েছে।

কলমখেত গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ সোলার লাইট নষ্ট। এ নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের কথায়, সোলার লাইটগুলি লাগিয়ে মানুষ যখন কোনো সুবিধা পাচ্ছে না, এর থেকে এগুলো খুলে রেখে দেওয়া অনেক ভালো ছিল।

সোনামুড়ার পঞ্চায়েতগুলো নষ্ট সোলার লাইটগুলি ঠিকঠাক করে মানুষের সুবিধার জন্য ব্যবস্থা করবে কিনা এটা এখন লাখ টাকার প্রশ্ন।

Releated Posts

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top