News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি ভবনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে অভিবাদন, আতিথেয়তায় আপ্লুত দিসানায়েক
Image

রাষ্ট্রপতি ভবনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে অভিবাদন, আতিথেয়তায় আপ্লুত দিসানায়েক

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে বিশেষ অভিবাদন জানানো হল শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়েক-কে। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনের সামনে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে।

এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েক রাষ্ট্রপতি ভবনে নিজ নিজ মন্ত্রী, কূটনীতিক এবং আধিকারিকদের সঙ্গে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিচয় শেষে রাষ্ট্রপতি ভবন থেকে প্রস্থান করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েক। উল্লেখ্য, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিসানায়েকের এটাই প্রথম ভারত সফর।

Releated Posts

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top