News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গনধর্ষনকান্ডে জড়িত ৫ যুবককে জালে তুললো শান্তির বাজার থানার পুলিশ
Image

গনধর্ষনকান্ডে জড়িত ৫ যুবককে জালে তুললো শান্তির বাজার থানার পুলিশ

শান্তির বাজার, ১৫ ডিসেম্বর : শান্তির বাজার থানার অন্তর্গত এলাকার এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগে শনিবার রাতে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া সেরে ৫ জন অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, শনিবার মনপাথর ফাঁড়ী থানায় শান্তির বাজার থানার অধীনে থাকা এক নাবালিকার পরিবারের পক্ষ থেকে ৫ যুবকের বিরুদ্ধে ধর্ষনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাচজনের মধ্যে এক যুবক নাবালিকাকে বাড়ী থেকে অপহরন করে পাইখোলার মহোনদাইরা এলাকায় একটি রাবার বাগানে নিয়ে যায়। সেখানে ৫ যুবক মিলে সারা রাতব্যাপী নাবালিকাকে গনধর্ষন করে বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার।

ঘটনার পরেরদিন সকালবেলায় নাবালিকা বাড়ীতে ফিরে এসে পরিবারকে সব ঘটনা জানায়। তখন নাবালিকার পরিবারের লোকজন এই গনধর্ষনের সাথে জড়িত ৫ জন যুবকের বিরুদ্ধে মনপাথর ফাঁড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস ও শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা। অভিযোগ দায়ের করার কিছু সময়ের মধ্যে ঘটনার সাথে জরিত ৫ যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ।

রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া সেরে ৫ অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলো শক্তিরায় রিয়াং ( ১৮ ), নিবাস ত্রিপুরা (১৯), সুভাষ রিয়াং (১৯), লক্ষীধন ত্রিপুরা ( ১৮ ), জীবন ত্রিপুরা ( ২১ )। অভিযুক্তদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top