News Flash

  • Home
  • খেলা
  • দুই দফায় এগিয়ে গিয়েও লিভারপুলকে হারাতে পারল না ফুলহ্যাম

দুই দফায় এগিয়ে গিয়েও লিভারপুলকে হারাতে পারল না ফুলহ্যাম

লিভারপুল, ১৫ ডিসেম্বর (হি.স.): অ্যানফিল্ডে শনিবার রাতে ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে দুই দফায় পিছিয়ে পড়ে ২-২ গোলে ড্র করেছে আর্না স্লটের দল লিভারপুল।

একাদশ মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার গোলে লিড পায় ফুলহ্যাম। গোল খাওয়ার পাঁচ মিনিট পর লিভারপুলের অ্যান্ড্রু রবার্টসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরুতে হাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল। মোহামেদ সালাহর থেকে বলতে পেয়ে ডাইভিং হেডে গোল করেন এই ডাচ ফরোয়ার্ড।

৭৬ মিনিটে ফের এগিয়ে যায় ফুলহ্যাম। বদলি নামা রদ্রিগো মুনিস গোল করেন।

৭৯ মিনিটে লিভারপুল কোচ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডারকে তুলে ফরোয়ার্ড জটাকে নামান। ৮৬ মিনিটে সেই জটার গোলেই লিভারপুল ম্যাচের সমতা আনে। দারউইন নুনেসের পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচ ২-২-এ শেষ হয়।

ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top