News Flash

  • Home
  • খেলা
  • নিউজিল্যান্ড- ইংল্যান্ড টেস্ট: অভিষেক বছরে ৫০ উইকেট নিয়ে কীর্তি গড়লেন অ্যাটকিনসন
Image

নিউজিল্যান্ড- ইংল্যান্ড টেস্ট: অভিষেক বছরে ৫০ উইকেট নিয়ে কীর্তি গড়লেন অ্যাটকিনসন

হ্যামিল্টন, ১৪ ডিসেম্বর (হি.স.) : শনিবার হ্যামিল্টনে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হয়েছে। অভিষেকের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন গাস অ্যাটকিনসন। তিনি তৃতীয় টেস্টের প্রথম দিন ৩ উইকেটে নিয়ে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক বছরে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন।

তাঁর আগে ১৯৮১ সালে অভিষেক বছরে ৫৪ উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার টেরি অল্ডারম্যান। টেরিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন অ্যাটকিনসন। কারণ এই টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ পাবেন এই ইংল্যান্ড পেসার। ১১তম টেস্টে খেলতে নামা অ্যাটকিনসনের উইকেট এখন ৫১।

দিন শেষে ৯ উইকেটে ৩১৫ রান করেছে কিউইরা। ৫০ রানে অপরাজিত আছেন মিচেল স্যান্টনার। তাঁর সঙ্গে আছেন পেসার উইল ও’রুর্কি। নিউজিল্যান্ডের হয়ে আর ভালো রান করেছেন ইয়াং (৪২), অধিনায়ক লাথাম (৬৩) ও উইলিয়ামসন (৪৪)। অন্যদিকে এই টেস্ট ম্যাচ শেষ টেস্ট ম্যাচ ছিল টিম সাউদির। বিদায় ম্যাচে তিনি করেছেন ৩ ছয় ও ১ চারে ২৩ রান।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top